ডিএসইতে পিই রেশিও কমেছে
Reporter01
453
প্রকাশিত: ১৮ মে ২০২৪
Collected from online
নিজস্ব প্রতিবেদক
বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৬ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ২ দশমিক ৫০ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১১ দশমিক ১৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০ দশমিক ৮৭ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০ দশমিক ২৯ পয়েন্ট বা ২ দশমিক ৫০ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে ব্যাংক খাতে ৬ দশমিক ৩৫ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ৭ দশমিক ৫৯ পয়েন্টে, সিমেন্ট খাতে ৯ দশমিক ৯১ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১২ দশমিক ৪৬ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৩ দশমিক ৬৪ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৪ দশমিক ১৬ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৪ দশমিক ২৫ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৫ দশমিক ২১ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১৫ দশমিক ৪০ পয়েন্টে, আর্থিক খাতে ১৬ দশমিক ৩০ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭ দশমিক ৭৮ পয়েন্ট, সেবা ও আবাসন খাতে ১৮ দশমিক ৯২ পয়েন্ট, পেপার ও প্রিন্টিং খাতে ২০ দশমিক ৭৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২০ দশমিক ৯২ পয়েন্টে, আইটি খাতে ২১ দশমিক ১১ পয়েন্টে, পাট খাতে ২৮ দশমিক ৭৮ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ২৮ দশমিক ৮৭ পয়েন্টে, বিবিধ খাতে ৩০ দশমিক ৯৫ পয়েন্টে ও সিরামিক খাতে ৮২ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করছে।
